একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল ১৬ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল ১৬ সেপ্টেম্বর

 




২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টায় প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ভর্তি সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রথম পর্যায়ের পর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ হওয়ার কথা রয়েছে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

সবশেষে ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ভর্তি-সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট: xiclassadmission.gov.bd

নবীনতর পূর্বতন

نموذج الاتصال